নারী সৌন্দর্য বৃদ্ধির এক অন্যতম উপাদান নেইলপলিশ। হাত-পায়ের আঙুলে একফোঁটা রং ছোঁয়ালেই বদলে যায় পুরো লুক। শাড়ি, সালোয়ার বা ওয়েস্টার্ন-যাই পরুন না কেন, নখ রাঙানো না থাকলে যেন সাজটা কোথাও গিয়ে অপূর্ণ থেকে যায়।বাজারে ৪০-৫০ টাকা থেকে ১০০ টাকার মধ্যে নেইলপলিশ পাওয়া যায়। লাল, ম্যারুন, নিউড, প্যাস্টেল কিংবা গ্লিটারের নেইলপলিশে সাজানো যায় নিজেকে।

তাই অনেকেই ভাবেন, নেইলপলিশ মানেই তো সাশ্রয়ী এক সৌন্দর্য উপকরণ। কিন্তু কি কখনো ভাবেছেন, একটি নেইলপলিশের দাম কোটি কোটি টাকা হতে পারে?

বিশ্বের সবচেয়ে দামি নেলপলিশের গল্প শুনলে আপনি অবাক হবেন। এটি তৈরি করেছেন লস অ্যাঞ্জেলেসের গয়না ডিজাইনার অ্যাজাচার পোগোসিয়ান। এই বিশেষ নেলপলিশের নাম অ্যাজাচার ব্ল্যাক ডায়মন্ড নেইলপলিশ।

নেইলপলিশটি শুধু রঙের জন্য নয়, বরং এর মধ্যে ব্যবহৃত ২৬৭ ক্যারেটের বিরল কালো হীরার জন্য অসাধারণ। এই কারণে এর দাম প্রায় ২৫০,০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৫ লক্ষ ৫০ হাজার টাকা। এই পরিমাণ অর্থ দিয়ে খুব সহজেই বাড়ি বা বিলাসবহুল গাড়ি কিনতে পারা যায়।

অ্যাজাচার ব্ল্যাক ডায়মন্ড নেইলপলিশ অন্যান্য সাধারণ নেইলপলিশ থেকে সম্পূর্ণ আলাদা। এটি তৈরি করা হয়েছে বিলাসবহুল গয়না শিল্পকর্মের মতো। কালো হীরার ব্যবহার নেইলপলিশটিকে অনন্য করে তোলে, কারণ এই হীরা সাধারণত উচ্চমানের গয়নায় ব্যবহৃত হয় এবং অত্যন্ত বিরল। এই প্রিমিয়াম প্রসাধনীটি ফর্মালডিহাইড, টলুইন এবং কর্পূর মুক্ত। যা হলিউড সেলিব্রিটিদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

বাজারে অন্যান্য প্রিমিয়াম নেইলপলিশও আছে, যা প্ল্যাটিনাম পাউডার, সোনালি বা রূপালি বোতল ব্যবহার করে তৈরি করা হয়। তবে অ্যাজাচার ব্ল্যাক ডায়মন্ড নেইলপলিশ এর দাম এবং বিশেষত্বের কারণে একেবারে আলাদা।

এই নেইলপলিশ শুধু হাতের সৌন্দর্য বাড়ায় না, বরং এটি একটি বিলাসবহুল ফ্যাশন স্টেটমেন্ট। এটি প্রমাণ করে যে নেইলপলিশ কেবল নখের জন্য নয়, ফ্যাশন এবং বিলাসবহুল শিল্পের এক গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।

যদি আপনি সত্যিই বিলাসবহুল কিছু চান, তাহলে অ্যাজাচার ব্ল্যাক ডায়মন্ড নেইলপলিশের মতো পণ্য শুধু নখ নয়, পুরো স্টাইলের অভিজ্ঞতাকেও বাড়িয়ে দেয়। এটি ফ্যাশনের এক চমক, যেখানে বিলাসিতা এবং স্টাইলের মিশ্রণ একটি ছোট বোতলে ধারণ করা হয়েছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন:
ঠোঁটের আকার অনুযায়ী কোন লিপ মেকআপ দেবেন 
তরুণ তাহিলিয়ানির শাড়িতে লাস্যময়ী দিশা

এসএকেওয়াই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews