ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো অবস্থাতেই আলোচনার টেবিলে আসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির নবগঠিত প্রতিরক্ষা কাউন্সিলের সচিব রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি অত্যন্ত কঠোর ভাষায় এই অবস্থান ব্যক্ত করেন।

শামখানি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেশটির নিজস্ব প্রতিরক্ষা কৌশলের একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটি তেহরানের জন্য একটি চূড়ান্ত রেড লাইন। ফলে এই বিষয়টি নিয়ে কারো সাথে কোনো ধরনের আলোচনা করার অবকাশ নেই। যেকোনো পক্ষ যদি ইরানের বিরুদ্ধে কোনো দুঃসাহস দেখানোর চেষ্টা করে, তবে তার জবাবে দেশিটি অত্যন্ত শক্তিশালী, চূড়ান্ত এবং আনুপাতিক পাল্টা হামলা চালাবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

সাক্ষাৎকারে ইরানের উচ্চ সামরিক প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি সতর্ক করেন, কোনো শক্তির সামান্যতম ভুল হিসাবনিকাশ তাদের জন্য অত্যন্ত ভয়াবহ পরিণতি নিয়ে আসবে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি বলেন, ওয়াশিংটনের সরাসরি সমর্থন ছাড়া ইসরায়েলের পক্ষে কোনো বড় পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। তবে অঞ্চলটিতে উত্তোজনা প্রশমনে ইরান এখনো আগ্রহী উল্লেখ করে তিনি জানান, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকাই সবার জন্য বুদ্ধিমানের কাজ হবে।

যুক্তরাষ্ট্রের সাথে চলমান আলোচনার বিষয়ে শামখানি বলেন, যদি এই আলোচনা চরম কোনো দাবি ছাড়াই বাস্তবসম্মতভাবে এগিয়ে নেওয়া হয়, তবে তা ইতিবাচক মোড় নিতে পারে এবং সব পক্ষের স্বার্থ রক্ষা করা সম্ভব হতে পারে। 



বিডি প্রতিদিন/নাজমুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews