নিখোঁজ সেনাদের খুঁজে বের করে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। যুক্তরাষ্ট্র, মরক্কো এবং অন্যান্য দেশের স্থল, আকাশ ও নৌবাহিনীকে এই অভিযানে যুক্ত করা হয়েছে।
রোববার দেওয়া এক বিবৃতিতে আফ্রিকম বলেছে, ঘটনাটির তদন্ত চলছে। সেই সঙ্গে তল্লাশি অভিযানও অব্যাহত আছে। নিখোঁজ সেনারা ও তাঁদের পরিবারের ওপর এখন তাঁরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।
বিষয়টি সম্পর্কে জানেন এমন এক মার্কিন কর্মকর্তা বিবিসিকে জানান, কর্তৃপক্ষ এ ঘটনাকে একটি দুর্ঘটনা হিসেবে দেখছেন এবং এটি কোনো সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বা অপহরণের ঘটনা নয় বলে মনে করছে।