দিনাজপুর জেলার পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 

রোববার (২৬ জুলাই) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা এবং ফুলবাড়ী উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে।

তবে কমিটি বিলুপ্তির কারণ কিংবা নতুন কমিটি গঠনের বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে কোনো তথ্য জানানো হয়নি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews