মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসতে চলা ২০২৬ বিশ্বকাপ শুরু হতে ৬৮ দিন বাকি, তার আগে আবারও আলোচনায় নেইমার ও ব্রাজিল। দলটির কোচ কার্লো আনচেলত্তি প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন নেইমারকে বিশ্বকাপ দলে রাখবেন না। ব্রাজিলজুড়ে এখন একটাই খবর, বিশ্বকাপে খেলা হচ্ছে না সেলেসাওদের সর্বোচ্চ গোলদাতার।

পেশীর চোট থেকে সেরে ওঠার পরও ফ্রান্স-ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ নেইমারকে রাখেননি ইতালিয়ান এ কোচ। আনচেলত্তি ও ব্রাজিল ফুটবল কনফেডারেশন বরাবরই স্পষ্ট জানিয়ে দিয়েছে, ফিরতে হলে নেইমারকে শারীরিকভাবে শতভাগ ফিট থাকতে হবে।

ব্রাজিলের গণমাধ্যমে খবর, বিশ্বকাপে যাওয়ার অপেক্ষায় থাকা ২৬টি নামের মধ্যে ২৪ জনের জায়গা নিশ্চিত করে রেখেছেন আনচেলত্তি। মূলত চলতি মাসের প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে দল গঠন করবেন তিনি। এই পরিস্থিতিতে, দুটি জায়গার জন্য ৩ জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করছেন। যারা হলেন লুকাস পাকুয়েতা, এন্ড্রিক এবং ইগর থিয়াগো। অর্থাৎ, ৩৪ বর্ষী নেইমার নেই তালিকায়।

আনচেলত্তি তরুণ খেলোয়াড়দের উপর আস্থা রাখতে চলেছেন। কোন একক তারকার উপর নির্ভর না করে আন্তর্জাতিক মঞ্চে ব্রাজিলকে নতুন করে গড়ে তোলার লক্ষ্য নিয়েছেন। অন্যদিকে, চোটের পাশাপাশি নেইমারের ফিট না থাকার বিষয়টিও মূল কারণে আসছে বারবার।

নেইমার ২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে লাতিন আমেরিকার বাছাইপর্বের ম্যাচের পর আর আন্তর্জাতিক অঙ্গনে খেলেননি। ২০২৫ সালের জানুয়ারিতে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে ফিরে আসার পর এবছর মাত্র ৫টি ম্যাচ খেলেছেন।

সান্তোসের হয়ে সবশেষ ম্যাচে তিনি হলুদ কার্ড দেখায় পরের ম্যাচে ফ্লেমেঙ্গোর বিপক্ষে নামতে পারবেন না। তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষ ফ্লেমেঙ্গোর বিপক্ষে নিজেকে প্রমাণের শেষ সুযোগ ছিল নেইমারের। সবদিক থেকে বিবেচনা করলে তার হাতে সময় খুব কম রয়েছে। আগামী ১৮মে বিশ্বকাপের চূড়ান্ত দল জানাবেন আনচেলত্তি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews