লিভারপুল ছেড়ে চার বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদের সাথে চুক্তিতে সম্মত হয়েছেন ফরাসি তারকা ইব্রাহিমা কোনাটে। ক্লাবের একটি ঘনিষ্ঠ সূত্র বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

রিয়াল মাদ্রিদ বস ফ্লোরেন্তিনো পেরেজ রোববার রাতে ক্লাব সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। গত সপ্তাহে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সভাপতি নির্বাচিত হলে তার প্রথম রিক্রুটই হবেন ফরাসি এই সেন্টার-ব্যাক। একইসাথে তিনি কোচ হিসেবে হোসে মরিনহোকে আনারো প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সূত্রমতে এই চুক্তির মেয়াদ হবে ২০৩০ সাল পর্যন্ত।

২৭ বছর বয়সী কোনাটে ফ্রান্স জাতীয় দলের বেশ কয়েকজন সতীর্থের সাথে রিয়ালে যোগ দেবেন। যার মধ্যে রয়েছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে, অরেলিয়েন টিচুয়ামেনি ও এডুয়ার্ডো কামাভিনগা। এদের মধ্যে একমাত্র কামাভিনগা বিশ্বকাপ দলে ডাক পাননি।

সুচাক, লিপজিগ ও লিভারপুলের পর ক্যারিয়ারের চতুর্থ ক্লাব হিসেবে রিয়ালে যোগ দিতে যাচ্ছেন কোনাটে। লিভারপুলের হয়ে কোনাটে ১৮৩ ম্যাচ খেলেছেন। জার্গেন ক্লপের অধীনে প্রথম মৌসুমেই তিনি এফএ কাপ ও লিগ কাপের শিরোপা জয় করেছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews