মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট এমদাদুল হক খান এবং সাধারণ সম্পাদক পদে মাহবুব হাসান শাকিল নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফরহাদুল ইসলাম।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে এমদাদুল হক খান ১৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সুজিত চ্যাটার্জি বাপ্পি পেয়েছেন ১০৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মাহবুব হাসান শাকিল ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট অলিউর রহমান দর্জি পেয়েছেন ১০৫ ভোট।

নির্বাচনের অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে অ্যাডভোকেট জালালুর রহমান এবং সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মাহবুব হাসান সরোজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে অ্যাডভোকেট জাফর ইমাম সুজন এবং যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে অ্যাডভোকেট মুনির হাসান মিঠু নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মহিদুল ইসলাম, সম্পাদক (আপ্যায়ন ও বিনোদন) পদে অ্যাডভোকেট কামরুজ্জামান এবং সম্পাদক (মোহরার) পদে অ্যাডভোকেট আজিজুল হক মুকুল নির্বাচিত হন। এছাড়া সম্পাদক (লাইব্রেরি) পদে অ্যাডভোকেট গোলাম মোস্তফা দেওয়ান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট নাফিজ ইকবাল রহিম, অ্যাডভোকেট হেলাল উদ্দিন, অ্যাডভোকেট আতিকুর রহমান, অ্যাডভোকেট সত্যেন কুমার ঢালী এবং অ্যাডভোকেট ডালিয়া আক্তার নির্বাচিত হয়েছেন।

এই নির্বাচনে মোট ২৫৪ জন ভোটারের মধ্যে ২৫০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।



বিডি-প্রতিদিন/এমই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews