কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের তুলাতুলি গ্রামে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘটিত আলোচিত দেলোয়ার মৃধা হত্যা মামলার প্রধান আসামি মো. নাছির উদ্দীন (৪৫) ও মামলার ১৪ নম্বর আসামি সালে মুসা (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর কলেজ রোড এলাকার মোস্তফা মিয়ার বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া নাছির উদ্দীন মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য। তিনি তুলাতুলি গ্রামের মৃত ওসমান গনীর ছেলে। অপর গ্রেপ্তার ব্যক্তি সালে মুসা একই গ্রামের আলী হোসেনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে দেলোয়ার হত্যা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর কলেজ রোড এলাকার মোস্তফার বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করেন। এ নিয়ে মামলার এজাহারভুক্ত চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ৯ মে রাত আনুমানিক ১২টার দিকে মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের তুলাতুলি গ্রামে গ্রামীণ রাস্তা নির্মাণকে কেন্দ্র করে চালিভাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল বাতেন মৃধা এবং চন্দনপুর ইউনিয়নের ইউপি সদস্য ও যুবলীগ নেতা নাছির উদ্দীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দেলোয়ার মৃধা (৩৫)কে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় নিহত দেলোয়ার মৃধার বড় ভাই আব্দুল বাতেন মৃধা বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং আরও সাত থেকে আটজনকে অজ্ঞাতনামা আসামি করে মেঘনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এসআর



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews