জনপ্রিয় প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল। সংগীত ক্যারিয়ারে অসংখ্য গান কণ্ঠে দিয়েছেন তিনি। কয়েক দিন আগে ‘অল হার্টস ট্যুর’-এর অ্যালবাম প্রকাশিত হয়েছে। গানের ভিজুয়ালাইজেশনের গুরুত্ব ব্যাখ্যা করেছেন এই শিল্পী। একটি সংবাদ সংস্থা দেওয়া সাক্ষাৎকারে শ্রেয়া বলেন, আমার কাছে সবকিছুই যেন ফটোগ্রাফিক মেমোরি বা ছবির মতো,যা আমি অনেকবার ব্যবহার করি।

আমার কাছে প্রতিটি গান একটি চিত্রকর্ম। প্রতিটি গানের আলাদা একটি রং আছে। আমি কোনো মুখকে একটি নির্দিষ্টভাবে দেখি। এটি একটি ছবি। একটি অন্তরারও আলাদা রং থাকে সেখানে হলুদ বা নীলের আভাস থাকে। কিছুটা ব্যাখ্যা করে শ্রেয়া বলেন, সম্প্রতি গুগলে সার্চ করে দেখেছি, সত্যিই এমনটা হয় কি না। আমার ক্ষেত্রে এটা অনেক কাজ করে। আমি অনুভব করি, আপনি যখন পর্দার জন্য গান করেন, তখন সবকিছুই সিনেমার মতো হয়ে যায়।

পর্দায় কী ঘটছে, স্টাইলটা কেমন হবে—এসব আমি কল্পনা করি। অনেক গানেই খুব অভিব্যক্তিপূর্ণ শব্দ থাকে। কোথাও প্রশ্ন থাকে, কোথাও উত্তর—বিশেষ করে সেটা যদি ডুয়েট গান হয়। আমি কোরিওগ্রাফিটাও কল্পনা করার চেষ্টা করি। গানকে ঐশ্বরিক বলে মনে করেন শ্রেয়া ঘোষাল। তার ভাষায়, সবকিছুই আমার মনের মধ্যে ঘটে। আমি জানিও না অভিনেতা কে।

কিন্তু আমার মনে, সেটা কল্পনা করি। আর সেই অনুভূতিটাই পরে লাইভ গাওয়ার সময়ও প্রকাশ পায়। তাই সেই অভিব্যক্তি আমার মুখে ফুটে ওঠে কিংবা আমার গায়কিতে চলে আসে। সবকিছুই দৃশ্যমান। আর কোনোভাবে সংগীতের আলাদা ধারায় ছড়িয়ে যেতে পারে। আমি মনে করি, সংগীত সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে। গান অত্যন্ত ঐশ্বরিক শিল্প ও সৃষ্টিকর্ম, যা ঈশ্বর আমাদের দিয়েছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews