মহাকাব্যই হয়েছিল প্যারিসে। ৯ গোলের রোমাঞ্চে ফুটবলপ্রেমীদের হৃদয় কেড়েছিল পিএসজি-বায়ার্ন মিউনিখ। সেমিফাইনালের প্রথম লেগের ওই ম্যাচে জয় পেয়েছিল পিএসজি। এবার বায়ার্নের ঘরের মাঠে পিএসজিকে রুখে দিলেও শেষপর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যেতে পারল না জার্মান বুন্দেসলিগার ক্লাবটি। শিরোপা নির্ধারণী মঞ্চের টিকিট কেটেছে ফ্রান্সের লিগ ওয়ানের ক্লাব পিএসজি।

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে দ্বিতীয় সেমিফাইনালের ফিরতি লেগে ১-১ ড্র হয়েছে। দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলের অগ্রগামিতায় ফাইনালে উঠেছে লুইস এনরিকের দল।

টানা দ্বিতীয় শিরোপা থেকে কেন এক জয় দূরে ফরাসি চ্যাম্পিয়নরা। আগামী ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্সেনাল, যারা ফাইনালে উঠেছে ২০ বছর পর।

প্রথম লেগে ডাগআউটে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি নিষিদ্ধ ছিলেন, তবে এ ম্যাচে দাঁড়ালেন ডাগআউটেই। প্রতিপক্ষের সমর্থকদের চাপ তো আছেই। কিন্তু প্রথমার্ধটা পক্ষে চলে যায় ফরাসিদের পক্ষে। ৩ মিনিটের মধ্যেই দলকে লিড এনে দেন আগের লেগে জোড়া গোল করা উসমান ডেম্বেলে। এই গোলের বড় কৃতিত্বের ভাগিদার অবশ্য খাবিচা কাভারেস্কেলিয়া।

জর্জিয়ান তারকা বাঁপ্রান্ত ধরে বল নিয়ে ঢুকে পড়েন ডি বক্সের ভেতর, বল বাড়িয়ে দেন ফাঁকায় থাকা ডেম্বেলের দিকে। ফরাসি তারকা কোন বিলম্ব না করে প্রথম ও দ্রুত নেওয়া শটে বল নয়্যারের মাথার ওপর দিয়ে জালে পাঠান।

প্রথমার্ধের বাকি সময়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত বলতে মিকেল অলিসের অল্পের জন্য মিস, নয়্যারের নেভেসের ও পিএসজি গোলরক্ষক সাফোনভের জামাল মুসিয়ালার শট প্রতিহত।

দ্বিতীয়ার্ধেও দুদল বেশ কয়েকটি করে গোলের সুযোগ হারায়। ফলে ম্যাচ যাচ্ছিল পিএসজির অনুকূলে শেষ হওয়ার দিকে। মূল ম্যাচ শেষে যোগ করা সময় দেয়া হয় ৫ মিনিট। সেখান থেকে, মানে ২ গোলে পিছিয়ে থেকে বায়ার্নের ঘুরে দাঁড়ানো রীতিমতো কঠিন ব্যাপারই। তবে চতুর্থ মিনিটে হ্যারি কেন গোল করলে ম্যাচে উত্তেজনা ফেরে, কিন্তু শেষ মিনিটে দ্বিতীয় গোল করে আর ম্যাচে ফেরা হল না বায়ার্নের।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews