উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসে যোগদান বর্তমান সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি বাংলাদেশের জন্যও লাভজনক হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম। তার আশা, ব্রিকসের সদস্য দেশগুলো বাংলাদেশের যোগদানের আগ্রহকে ইতিবাচকভাবে বিবেচনা করবে। শুক্রবার রাশিয়ার ভ্লাদিভস্তকে ইস্টার্ন ইকোনমিক ফোরাম-২০২৬ (ইইএফ) এর সাইডলাইনে রুশ বার্তা সংস্থা স্পুটনিককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়ন এবং বৈশ্বিক রাজনীতিতে আরও সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে ব্রিকস খুব ভালো প্ল্যাটফরম হতে পারে। তিনি বলেন, আমি মনে করি, এটি বাংলাদেশের উন্নয়ন অর্জন এবং বৈশ্বিক রাজনীতিতে আরও সম্পৃক্ত হওয়ার জন্য খুব ভালো মঞ্চ হবে। নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ যেহেতু গ্লোবাল সাউথের একটি বড় দেশ, তাই বাংলাদেশ এই ব্রিকসে যোগ দিলে ব্রিকসও উপকৃত হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews