তাইওয়ানে মহড়া চলাকালে মঙ্গলবার একটি সামরিক প্রশিক্ষণ বিমান ইঞ্জিন বিকল হওয়ায় বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় বিমানটিতে থাকা দু’জন পাইলট নিহত হয়েছেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, টি-৩৪ বিমানটি মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা ৮ মিনিটে তাইওয়ানের দক্ষিণে অবস্থিত বন্দর নগরী কাওশিউং শহরের গাংশান বিমান ঘাঁটির রানওয়ের উত্তর প্রান্তে বিধ্বস্ত হয়।

তাইওয়ান বিমানবাহিনী দুর্ঘটনার কারণ তদন্তের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেছে। এই ঘটনায় নিহত দুই পাইলটের পদবি ও পারিবারিক নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন লেফটেন্যান্ট কর্নেল লু ও লেফটেন্যান্ট কর্নেল গুও।

গত জানুয়ারিতে একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় পূর্ব তাইওয়ানের উপকূলে একটি এফ-১৬ যুদ্ধবিমান সমুদ্রে বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে, পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews