ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমাটি বয়কটের আহ্বান জানিয়েছেন। লেবানন, জর্ডানসহ আরব বিশ্বের বিভিন্ন দেশে এই বয়কটের ডাক দেওয়া হয়েছে। সিনেমাটির প্রযোজক আভি আরাদের ইসরায়েলের প্রতি সমর্থন এবং গাজায় ইসরায়েলি অভিযানের সমালোচনা করা নিয়ে তাঁর অবস্থানের প্রতিবাদে এ আহ্বান জানানো হয়েছে।

আভি আরাদ সিনেমাটির চারজন প্রধান প্রযোজকের একজন। তাঁর ইসরায়েলি নাগরিকত্ব রয়েছে। তিনি ইসরায়েলি সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করেছেন এবং ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে অংশ নিয়েছিলেন। ওই যুদ্ধের পর পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা ইসরায়েলের দখলে চলে যায়।

২০২৪ সালে বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য র‍্যাপ’-এ প্রকাশিত এক চিঠিতে তৎকালীন মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমারের সমালোচনা করেন আরাদ। শুমার তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে শান্তির পথে বাধা হিসেবে উল্লেখ করে ইসরায়েলে নতুন নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছিলেন।
জবাবে আরাদ লিখেছিলেন, ‘এটি আপনার যুদ্ধ নয়। এটি আপনার দেশ নয়। আর ঝুঁকির মধ্যে আপনিও নন।’

ইসরায়েলের নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের অধিকার শুমারের নেই বলেও মন্তব্য করেন তিনি। একই চিঠিতে নিজেকে ইসরায়েলি সামরিক বাহিনীর সাবেক সদস্য হিসেবে গর্বিত বলে উল্লেখ করেন আরাদ। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে শুমারের অবস্থানও প্রত্যাখ্যান করেন তিনি।

ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের দাবি, আরাদের এসব বক্তব্য গাজায় ইসরায়েলের চালানো ব্যাপক হত্যাযজ্ঞের প্রতি তার সমর্থনের প্রমাণ। তাঁদের যুক্তি, সিনেমাটির টিকিট কিনলে ওই প্রযোজনার সঙ্গে যুক্ত একজন ইসরায়েলপন্থী প্রযোজক আর্থিকভাবে লাভবান হবেন।
এ কারণেই ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমা বয়কটের আহ্বান জানাচ্ছেন তারা।

সূত্র: টি আর টি ওয়ার্ল্ড



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews