রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ব্যাটারিচালিত অটোরিকশা অটোরিকশা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) জামায়াতে ইসলামী হাতিরঝিল থানা পূর্ব ও ৩৬ নং ওয়ার্ড উন্নয়ন ফোরামের যৌথ উদ্যোগে অসহায় ও বেকারদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই অটোরিকশা বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দিন। তিনি বলেন, জামায়াত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় সংসদের ভেতবে ও বাইরে যুগপৎভাবে কাজ করছে।

সেলিম উদ্দিন বলেন, শ্রমজীবী মানুষরাই রাষ্ট্রীয় উন্নয়নের অন্যতম কারিগর। তাদের শ্রমই জাতীয় উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। কিন্তু একবিংশ শতাব্দীতে এসেও আরা অবহেলিত ও অধিকার বঞ্চিত। জামায়াতে ইসলামী স্পষ্টভাবে ঘোষণা করছে শ্রমজীবী মানুষের ওপর কোনো আঙুল তোলা বা জুলুম-নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া হবে না বরং তাদের কাঁধে কাঁধ মিলিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। আমরা অতীতেও শ্রমজীবী মানুষের পাশে ছিলাম, এখনো আছি এবং আগামী দিনেও থাকবো ইনশাআল্লাহ।

তিনি শ্রমিকদের নায্য অধিকার প্রতিষ্ঠায় সরকার ও বিরোধীদলসহ মালিকপক্ষকে খোলা মনে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, জামায়াতের রাজনীতি কোনো বিশেষ নির্বাচন বা স্বার্থ হাসিলের জন্য নয়, বরং এটি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য জনকল্যাণের রাজনীতি। জামায়াতের চার দফা কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য হলো মানুষের কষ্ট লাঘব করা এবং বিপদের সময় পাশে দাঁড়ানো। তিনি আক্ষেপ করে বলেন, সমাজের বিত্তবানরা এবং রাজনৈতিক দলগুলো যদি অসহায়দের কর্মসংস্থানের দায়িত্ব নিতো, তাহলে দেশের দারিদ্র্য আসতো সহনীয় পর্যায়ে।

হাতিরঝিল পূর্ব থানা আমির অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিন, থানা অফিস সম্পাদক আসগর হোসাইন, মিডিয়া ও প্রচার সম্পাদক আনোয়ার হোসেন আজিজ প্রমুখ। সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

আরএএস/এএমএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews