নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৯ জনে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন প্রায় এক হাজার ৪০০ জন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে নেপালের পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত আটটি জেলা থেকে লাশ উদ্ধার হওয়ায় ভয়াবহ এ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। নেপালি পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে এই সংশোধিত মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, রাসুয়ায় ১৭, নুয়াকোটে ২৮, ধাদিংয়ে ৩৩, চিতওয়ানে ১৩২, গোর্খায় ৩০, তানাহুনে ২২, পূর্ব নওয়ালপরাসিতে ৮২ ও পশ্চিম নওয়ালপরাসি থেকে ১৫ জনের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলো বন্যা-আক্রান্ত জেলাগুলোতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। পাশাপাশি বন্যার ঝুঁকিতে থাকা এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিচ্ছে। এছাড়া নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং ধ্বংসাবশেষ ও বন্যার কারণে অবরুদ্ধ রাস্তা পরিষ্কার করার জন্য স্থানীয় কর্তৃপক্ষ ও বাসিন্দাদের সাথে কাজ করছে তারা।

সূত্র : দ্য কাঠমান্ডু পোস্ট



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews