চিটাগং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে অলি আহম্মদ সভাপতি এবং আবুল কাশেম সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার চেরাগী পাহাড়স্থ সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নির্বাচিত অন্যরা হলেন—সহসভাপতি মো. রবিউল হক এবং সদস্য পদে হারুন উর রশিদ, বিকাশ চন্দ্র নাথ ও তাজুল ইসলাম রাজু।

ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও থানা সমবায় কর্মকর্তা মো. আবু বকর। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট ৩৬৪ জন ভোটারের মধ্যে ২৮৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

বিডি-প্রতিদিন/সুজন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews