বলিউড অভিনেত্রী সারা আলি খান সবসময়ই তার পরিবারকে সবচেয়ে আগে রাখেন। সাইফ আলি খান ও অমৃতা সিং দম্পতির ডিভোর্সের পর দুই ছেলেমেয়েই মায়ের কাছে বড় হলেও বাবা সাইফ এবং ঠাকুমা শর্মিলা ঠাকুরের সঙ্গে তাদের সম্পর্ক দারুণ মধুর। সম্প্রতি তার আরও এক অনন্য প্রমাণ দিলেন সারা আলি খান। ভাঙা সম্পর্কের তিক্ততা অতীত! মা অমৃতা ও ঠাকুমা শর্মিলাকে নিয়ে থিয়েটারে যান অভিনেত্রী। দুই ‘কিংবদন্তি’র সঙ্গে পোস্ট করলেন মিষ্টি ছবি। 

সোমবার (২২ জুন) সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মা অমৃতা সিং ও ঠাকুমা শর্মিলা ঠাকুরের সঙ্গে নাটক দেখার মিষ্টিমুহূর্ত শেয়ার করে নিয়েছেন তিনি।

থিয়েটার হলের অডিটরিয়ামের ভেতরে বসে দুটি আলাদা সেলফি তুলে সেটিকে একটি সুন্দর কোলাজ আকারে পোস্ট করেন সারা। একটি ছবিতে তাকে হাসিমুখে ঠাকুমা শর্মিলার সঙ্গে পোজ দিতে দেখা গেছে। অন্যটিতে তিনি জড়িয়ে ধরে আছেন মা অমৃতা সিংকে।

সেই পোস্টে ছবির ক্যাপশনে নিজের জীবনের দুই স্তম্ভকে ‘ওজি লিজেন্ডস’ উল্লেখ করে সারা আলি খান লিখেছেন— আমার ওজি লিজেন্ডদের সঙ্গে থিয়েটার টাইম! নাটকটা তো বেশ ভালোই ছিল; কিন্তু সেরা অভিনেত্রীরা তো আসলে আমার দুই পাশেই বসে আছেন!’

আরও পড়ুন

আরও পড়ুন

আমিরের তৃতীয় বিয়েতে কেমন হবে জাঁকজমক?

আমিরের তৃতীয় বিয়েতে কেমন হবে জাঁকজমক?

অতীতের সব পারিবারিক দূরত্ব ও আইনি তিক্ততাকে বুড়ো আঙুল দেখিয়ে এ দুই ‘আইকনিক’ অভিনেত্রীকে একফ্রেমে নিয়ে আসায় সারাকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশ।

এর আগে ১৯৯১ সালের অক্টোবরে বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী অমৃতা সিং ১২ বছর বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও ভালোবেসে বিয়ে করেছিলেন নবাগত অভিনেতা সাইফ আলি খানকে। তাদের দুই সন্তান— সারা ও ইব্রাহিম। তবে ১৩ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০০৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

এ বিবাহবিচ্ছেদের পর সাইফ ২০১২ সালে অভিনেত্রী কারিনা কাপুর খানকে বিয়ে করলেও অমৃতা নিজের সন্তানদের মানুষ করা এবং ক্যারিয়ারেই ফোকাস করেন। তবে ডিভোর্সের এত বছর পরও শর্মিলা ঠাকুর যে তার সাবেক পুত্রবধূর সঙ্গে একই থিয়েটার হলে বসে নাতনির পাশে নাটক উপভোগ করতে পারেন, তা এক পরিপক্ব পারিবারিক সৌহার্দের বড় নজির।

উল্লেখ্য, সারা আলি খানকে শেষবার পর্দায় দেখা গেছে আয়ুষ্মান খুরানা, ওয়ামিকা গাব্বি ও রাকুল প্রীত সিংয়ের সঙ্গে পতি, পত্নী অউর ও দো  সিনেমায়। এ সিনেমাটি বক্সঅফিসে বিশ্বজুড়ে ৬৭.৯৩ কোটি টাকা আয় করে।

বর্তমানে একটি স্পাই-কমেডি ‘উড়তা তীর’ সিনেমায় সারাকে দেখা যাবে । আকাশ এ কৌশিকের পরিচালনায় ধর্মা প্রোডাকশন ও শিখ্যা এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় তৈরি এ সিনেমাটিতেও অভিনেত্রীর বিপরীতে থাকছেন আয়ুষ্মান খুরানা। সিনেমাটি আগামী ১১ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews