পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপের পুরুষ ডাবলসে স্বর্ণপদক জয় করায় সিফাত উল্লাহ গালিব ও নাজমুল ইসলাম জয়কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।
এক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক এই আসরে বাংলাদেশের তরুণ শাটলারদের এমন অর্জন দেশের জন্য অত্যন্ত গৌরবের। ফাইনালে নেপালের শক্তিশালী জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ায় তিনি গালিব ও জয়ের অদম্য স্পৃহার ভূয়সী প্রশংসা করেন।
দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের অংশগ্রহণে লিয়াকত জিমনেসিয়াম হলে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের নৈপুণ্য ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে গালিব ও জয়ের ২-১ সেটের এই জয় তাদের কঠোর পরিশ্রম ও টেকনিক্যাল শ্রেষ্ঠত্বেরই প্রমাণ বলে মন্তব্য করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, এই বিজয়ী জুটি ভবিষ্যতে বাংলাদেশকে আরও অনেক আন্তর্জাতিক সাফল্য উপহার দেবে। তিনি খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।
সূত্র : বাসস