গত ১২ ফেব্রুয়ারি সারা দেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে সর্বাধিক আসন লাভ করে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার নতুন মন্ত্রিপরিষদ বিভাগ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।

এরই প্রেক্ষাপটে বুধবার দেশের মানুষের মৌলিক চাহিদা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলেছেন নিগার সুলতানা জ্যোতি। নিজের ফেসবুক পোস্টে তিনি জনপ্রতিনিধিদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন।

জ্যোতি লেখেন, ‘এত জায়গা-পদ নিয়ে কেন এই কাড়াকাড়ি ও সংঘর্ষ? আমরা কি সত্যিই জনগণের সেবা আর দেশের কল্যাণের জন্য কাজ করছি? আমরা সাধারণ মানুষ খুব বেশি কিছু চাই না—শুধু আমাদের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করে দিন। শিক্ষা, চিকিৎসা, ভালো সড়ক ব্যবস্থা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নাগালের মধ্যে রাখলেই আমরা সন্তুষ্ট।’

স্বাস্থ্যখাতের দুরবস্থার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘একটি ১৫০০ শয্যার হাসপাতালে যদি ৫ হাজারের বেশি রোগী থাকে, অথচ নার্স ও ডাক্তার থাকে হাতে গোনা—তাহলে মানুষ কীভাবে চিকিৎসা পাবে?’

সড়ক ব্যবস্থার সমালোচনা করে তিনি আরও উল্লেখ করেন, ‘দূরপাল্লার কিছু সড়ক ছাড়া বেশিরভাগ রাস্তার অবস্থা এতটাই খারাপ যে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যেতে পারে। সেখানে বয়স্ক, অসুস্থ বা গর্ভবতী নারীদের দুর্ভোগ কল্পনাতীত।’

সবশেষে তিনি আক্ষেপ করে লেখেন, ‘আমরা দেশের মানুষ খুব সহজেই খুশি হয়ে যাই। আমাদের জন্য বিশাল কিছু করার দরকার নেই—শুধু প্রতিদিনের প্রয়োজনীয় বিষয়গুলো ঠিক করে দিন। বাকিটা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews