স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ছাত্রদল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বাংলাদেশের আধুনিক স্বাস্থ্য ব্যাবস্থার ভীত তৈরি করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার ধারাবাহিকতা রক্ষা করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয় আজ দেশে হৃদপিণ্ডের জটিল সব চিকিৎসা সম্ভব হচ্ছে দেশে, এরকম অনেক উদাহরণ তৈরি করে গিয়েছেন শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া।"

ছাত্রদল মেধাবীদের সংগঠন উল্লেখ করে তিনি বলেন, "বিগত আন্দোলন সংগ্রামে ছাত্রদলের বিভিন্ন মেডিকেলের ইউনিট প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে সাথে তারা একাডেমিকভাবেও সফল হয়েছে।"

তিনি আরও বলেন, "আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ জ্বালানিসহ যেকোনো খরচের ক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার আহবান জানিয়েছেন, আমাদেরকে সেই আহবানে সাড়া দিয়ে সাশ্রয়ী হতে হবে।"

বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ ওমর খৈয়ামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাবের সহসভাপতি অধ্যাপক ডাঃ শাকুর খান, অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, ডাঃ তৌহিদ উল ইসলাম জন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ নুরুজ্জামান খসরু, ঢামেকসুর সাবেক জিএস ডাঃ মাহমুদুর রহমান নোমান, যুবদলের সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ জাহাঙ্গীর হোসেন, বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের সহসভাপতি ডাঃ ইমরান হাফিজ, বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মাহবুব আলম তুষারসহ আনোয়ার খান মেডিকেল ও বিভিন্ন মেডিকেলের বর্তমান ও সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews