এশিয়ান নারী ফুটবলের সবোর্চ্চ আসর ‘এএফসি নারী এশিয়ান কাপে’ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করেছেন বাংলাদেশের মেয়েরা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা করেন আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমারা।

আগামী ১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার তিনটি শহরে গড়াবে এএফসি নারী এশিয়ান কাপ। এশিয়ান ফুটবলের সর্বোচ্চ এই আসরে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ।

গত আগস্টে বাছাইপর্ব ডিঙিয়ে বাংলাদেশকে এশিয়ান কাপে খেলার সুসংবাদ এনে দেন আফঈদারা। এবার সেই অর্জনের পাল্লা আরো ভারি করতে ছুটছেন তারা।

যদিও তা সহজ হবে না মোটেও। খেলতে হবে কঠিণ সব প্রতিপক্ষের সাথে৷ অভিজ্ঞতা ও অর্জনে বাংলাদেশের সাথে একই গ্রুপে থাকা চীন, কোরিয়া ও উজবেকিস্তানের পার্থক্যটা যোজন যোজন।

তবুও ভালো খেলার প্রত্যয় নিয়ে শিষ্যদের নিয়ে রওনা হয়েছেন কোচ পিটার বাটলার। ৩ মার্চ প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নয় বারের চ্যাম্পিয়ন চীন।

৬ মার্চ টাইগ্রেসরা খেলবে তিনবারের শিরোপাজয়ী উত্তর কোরিয়ার সাথে। আর ৯ মার্চ প্রতিপক্ষ পাঁচবার এশিয়ান কাপ খেলা উজবেকিস্তান।









Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews