ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, দেশটির নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি এবং ইরানের জনগণের বিরুদ্ধে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের নির্দেশদাতাদের যথাযথ সময়ে শাস্তির মুখোমুখি হতে হবে। খামেনির জানাজা ও দাফনের প্রস্তুতির মধ্যেই এ ঘোষণা এলো।

বুধবার (১ জুলাই) পরিষদের মিডিয়া শাখার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, 'আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য দায়ী, পরিকল্পনাকারী ও অপরাধীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে।'

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই নিহত হন খামেনি। ওই হামলায় তার পাশাপাশি ইরানের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খামেনির পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান।

আগামী ৪ থেকে ৮ জুলাইয়ের মধ্যে তেহরান, কোম ও মাশহাদে খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এ ছাড়া ইরাকের বাগদাদ, কাজিমাইন, কারবালা ও নাজাফ শহরেও শোকানুষ্ঠানের আয়োজন করা হবে।

এমআর// 




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews