ত্বক হঠাৎ কালো হওয়া কি শুধুই রোদে পোড়া, নাকি শরীরের সতর্কবার্তা?

হঠাৎ করে ত্বকের রং কালচে হয়ে যাওয়া সবসময় সাধারণ রোদ বা প্রসাধনীর কারণেই কি হয়? চিকিৎসকদের মতে, সব সময় বিষয়টি এত সহজ নয়। এটি শরীরের অভ্যন্তরীণ কোনো জটিল রোগের প্রাথমিক সংকেতও হতে পারে।

ত্বক আসলে বিভিন্ন কারণে কালো হয়ে যেতে পারে। হাইপারপিগমেন্টেশন, রোদে পোড়ার কারণে কিংবা যর্থার্থ পরিচর্যার অভাবে ত্বক ধীরে ধীরে কালো হয়ে যেতে শুরু করে। আবার, অতিরিক্ত মেলানিন উৎপাদনের কারণে ত্বকে কালো ছোপ ছোপ দাগ দেখা দিতে পারে। কিন্তু সব সময় তা না–ও হতে পারে। বিভিন্ন হরমোনজনিত রোগে ত্বকের স্বাভাবিক রং পরিবর্তিত হয়ে কালচে বা গাঢ় হতে পারে।

ত্বকের বর্ণের অস্বাভাবিক রূপান্তর অভ্যন্তরীণ কোনো গুরুতর জটিলতার পূর্বলক্ষণ হতে পারে। বিশেষ করে ত্বকের এই তারতম্যের পাশাপাশি যদি শারীরিক ক্লান্তি, ওজন কমে যাওয়া, মাথা ঘোরানো, হরমোনজনিত বা মাসিকের জটিলতা কিংবা রক্তের শর্করা বৃদ্ধির উপসর্গগুলো উপস্থিত থাকে, তবে তা দ্রুত চিকিৎসকের নজরদারিতে আনা প্রয়োজন।

অ্যাডিসন রোগ

অ্যাডিসন রোগ অ্যাডিসন রোগ অ্যাডিসন রোগ অ্যাডিসন রোগ বা অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সির কারণে শরীরের ত্বক অস্বাভাবিকভাবে কালচে বা কালো হয়ে যেতে পারে।

কারণ ও প্রক্রিয়া

হরমোনের ঘাটতি: কিডনির ওপরে থাকা অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কর্টিসল হরমোন তৈরি হয়। গ্রন্থিটি ক্ষতিগ্রস্ত হলে পর্যাপ্ত কর্টিসল তৈরি হয় না।

এসিটিএইচ (ACTH) বৃদ্ধি: কর্টিসলের মাত্রা কমে গেলে পিটুইটারি গ্রন্থি অতিরিক্ত এসিটিএইচ হরমোন তৈরি করে।

ত্বক কালো হওয়া: এসিটিএইচ বাড়ার ফলে মেলানিন উৎপাদনে প্রভাব পড়ে, যা ত্বককে ধীরে ধীরে গাঢ় বা কালচে করে তোলে।

প্রধান লক্ষণসমূহ

ত্বকের পরিবর্তন: হাতের তালুর ভাঁজ, আঙুলের গাঁট, কনুই, হাঁটু, পুরোনো ক্ষতস্থান, ঠোঁট, মাড়ি ও মুখের ভেতরের অংশ বেশি কালো হয়।

শারীরিক দুর্বলতা: দীর্ঘমেয়াদি ক্লান্তি ও শক্তিহীনতা।

পাচনতন্ত্রের সমস্যা: ক্ষুধা কমে যাওয়া, বমি ভাব বা পেটেরগোলযোগ।

অন্যান্য উপসর্গ: ওজন হ্রাস, রক্তচাপ কমে যাওয়া এবং দাঁড়ালে মাথা ঘোরানো।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

ত্বকের রং পরিবর্তনের সঙ্গে নিচের যেকোনো উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত—

১.অস্বাভাবিক দুর্বলতা
২.দ্রুত ওজন কমে যাওয়া
৩.ক্ষুধামান্দ্য বা বারবার বমি
৪.নিম্ন রক্তচাপ বা দাঁড়ালে মাথা ঘোরা
৫.ঘাড় বা বগল হঠাৎ বেশি কালো ও মোটা হয়ে যাওয়া
৬.অতিরিক্ত তৃষ্ণা বা বারবার প্রস্রাব
৭.মাসিক অনিয়মিত হওয়া
৮.অতিরিক্ত লোম গজানো বা ব্রণ
৯.দীর্ঘদিন স্টেরয়েড-জাতীয় ওষুধ ব্যবহার

ত্বকের রঙের পরিবর্তন সবসময় শুধু বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়। কখনো কখনো এটি শরীরের ভেতরে চলতে থাকা গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তনের সংকেত হতে পারে। তাই অস্বাভাবিক বা নতুন ধরনের ত্বকের পরিবর্তন দেখা দিলে, বিশেষ করে এর সঙ্গে অন্য উপসর্গ থাকলে, চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।

পূর্বকোণ/মিফতা/পারভেজ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews