ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন হাল সময়ের মেধাবী শিল্পী-সংগীত পরিচালক প্রত্যয় খান ও সেনিজ। গানটির শিরোনাম ‘তোমারই টানে’। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন প্রত্যয়। চাঁদ রাতে গানটি মিউজিক ভিডিওসহ প্রকাশ হবে। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রয় চৌধুরী। গানটি প্রকাশ করছে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। প্রত্যয় খান বলেন, গানটির কথা খুবই চমৎকার। তাই সুর করতেও ভালো লেগেছে। নতুন প্রেমের অনুভূতি নিয়ে গানটি করা। সেনিজ আমার সঙ্গে গেয়েছে চমৎকার। পাশাপাশি চন্দন ভাই ভিডিও ডিরেকশন দিয়েছেন অন্যমাত্রায়। আমার বিশ্বাস গানটি ঈদে ভালো লাগবে সবার।

সেনিজ গানটি নিয়ে বলেন, গানটির কথা ও সুর মন ছুঁয়ে গেছে। গাইতে খুবই ভালো লেগেছে। পাশাপাশি ভিডিওটাও করা হয়েছে কথার সঙ্গে মিল রেখে। আমি ও প্রত্যয় পারফর্ম করেছি। আশা করছি গানটি সবার ভালো লাগবে। এদিকে ‘তোমারই টানে’ গানটি লেজারভিশনের ইউটিউবসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফরমে মুক্তি পাবে চাঁদরাতে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews