ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলের ড্রোন হামলায় দু’জন নিহত হয়েছেন।

অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবার একটি সূত্রের বরাতে জানা গেছে, উত্তর গাজা উপত্যকার জাবালিয়া আল-বালাদে একটি ইসরাইল ড্রোন হামলা চালালে তারা নিহত হন।

ইসরাইল কর্তৃক শুরু করা দুই বছরের গণহত্যা যুদ্ধের পর ২০২৩ সালের ৮ অক্টোবর একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এই অভিযানে ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৩ হাজারেরও বেশি মানুষ আহত হন।

এছাড়া গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। জাতিসঙ্ঘের অনুমান অনুযায়ী এর পুনর্গঠন খরচ প্রায় ৭০ বিলিয়ন ডলার।

সূত্র: আল জাজিরা, আনাদোলু অ্যাজেন্সি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews