বিয়ে করলেন অভিনয়শিল্পী ও নির্দেশক মহসিনা আক্তার। গত শুক্রবার ঢাকার মাদানী অ্যাভিনিউয়ের একটি মসজিদে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন। তাঁর স্বামী ইরফান উদ্দিন পেশায় একজন সিনেমাটোগ্রাফার ও নাট্যকর্মী।
দুজনই স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভের সঙ্গে যুক্ত আছেন। একসঙ্গে মঞ্চে কাজ করতে গিয়ে তাঁদের বন্ধুত্ব গড়ে ওঠে। পরে সেই সম্পর্কটা বিয়েতে গড়ায়। আজ মহসিনা প্রথম আলোকে বলেন, ‘ও একজন সংবেদনশীল মানুষ। আমি যেভাবে মানুষ, সোসাইটিকে দেখি, সে–ও (ইরফান উদ্দিন) একই রকমভাবে দেখে। ফলে একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নিয়েছি।’