চার উইকেট হারানোর পরও নিয়ন্ত্রিত ব্যাটিং করছিলেন বাংলাদেশ দলের তৌহিদ হৃদয় ও আফিফ হোসেন। তবে ৪১তম ওভারে আফিফ এবং সদ্যই ক্রিজে নামা টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সাজঘরে ফেরায় বেশ চাপে পড়েছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২০০ রান। জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ২৪৮ রান।

এর আগে রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। চতুর্থ ওভারে পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়েছিল স্বাগতিকরা। তবে ব্যাট হাতে ঘুরে দাঁড়ান সাইফ হাসান ও লিটস দাস।

ইনিংসের চতুর্থ ওভারে ন্যাথান স্মিথ শুরুর দুই বলে পরপর বোল্ড করে সাজঘরে ফেরান তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তকে। এরপর দলের হাল ধরেন আরেক ওপেনার সাইফ এবং লিটন।

বেশ ভালোই ছন্দে ছিলেন সাইফ, তুলে নেন নিজের ফিফটি। তবে ২৩তম ওভারে আউট হন এই ওপেনার। তার কিছুক্ষণ পরেই ফিফটির খুব কাছে যেয়ে, ব্যক্তিগত ৪৬ রানে বোল্ড হন লিটন।

এরপর ব্যক্তিগত ২৭ রানে আফিফ হোসেন সাজঘরে ফেরার পর ব্যাট হাতে নামেন টাইগার অধিনায়ক মিরাজ। তবে বেশিক্ষণ ক্রিজে টিকতে পারলেন না তিনি, মাত্র ৬ রানেই আউট হন তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews