এক বৃষ্টিভেজা দরজার নিচে যে গল্পের শুরু
ছবিটির গল্প মূলত রিউনোসুকে আকুতাগাওয়ার ‘ইন আ গ্রোভ’ গল্প থেকে নেওয়া। আর ‘রাশোমন’ গল্প থেকেই এসেছে ছবির নাম এবং বৃষ্টির মধ্যে রাশোমন গেটের নিচে তিনজনের কথোপকথনের দৃশ্য। প্রাচীন কিয়োটোর বিখ্যাত রাশোমন গেট। প্রবল বৃষ্টির মধ্যে সেই ভগ্নপ্রায় দরজার নিচে আশ্রয় নেয় তিনজন মানুষ। তাদের কথোপকথনের মধ্য দিয়েই ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে এক ভয়াবহ ঘটনা—গভীর জঙ্গলে একজন সামুরাইয়ের হত্যা এবং তার স্ত্রীর ওপর যৌন সহিংসতার ঘটনা।
ঘটনাটি নিয়ে আদালতে সাক্ষ্য দেয় চারজন—কুখ্যাত ডাকাত তাজোমারু, নিহত সামুরাইয়ের স্ত্রী, নিহত সামুরাইয়ের আত্মা (এক মাধ্যমের সাহায্যে) এবং ঘটনার প্রত্যক্ষদর্শী এক কাঠুরে। এখানেই শুরু হয় কুরোসাওয়ার জাদু।
চারজনের বর্ণনাই একে অপরের সঙ্গে সাংঘর্ষিক। প্রত্যেকেই ঘটনাটিকে এমনভাবে তুলে ধরে, যাতে তার নিজের ভূমিকা তুলনামূলকভাবে সৎ, সাহসী কিংবা নির্দোষ বলে মনে হয়। ফলে দর্শকের সামনে ধীরে ধীরে তৈরি হয় এক অস্বস্তিকর প্রশ্ন—আসল সত্যটি তবে কোথায়?



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews