দক্ষিণ লেবাননে জাতিসংঘের মিশন ইউনিফিলে হামলার ঘটনার কয়েকদিন পর আরও এক ফরাসি শান্তিরক্ষীর হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।

এর আগে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ জানান, শনিবারের ওই হামলার পর আরও একজন ফরাসি নাগরিক মারা গেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এই ঘটনার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহকে দায়ী করেন।

তবে ইরান-সমর্থিত হেজবুল্লাহ এ ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

আউনের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, তিনি পুনরায় এই ঘটনার নিন্দা জ্ঞাপন করছেন এবং ফ্রান্স সরকার ও ইউনিফিল নেতৃত্বের প্রতি সমবেদনা জানাচ্ছেন। সূত্র: বিবিসি বাংলা

বিডি প্রতিদিন/নাজিম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews