বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন মোবাইল হ্যান্ডসেট ডি-রেজিস্ট্রেশন পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তারা এক বিবৃতিতে এ আহ্বান জানান।

সম্প্রতি বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানায়, ব্যবহৃত হ্যান্ডসেটে অন্য কারও সিম ব্যবহার বা হ্যান্ডসেট হস্তান্তরের আগে ডি-রেজিস্ট্রেশন করতে হবে। অন্যথায় সিমকার্ড ওই হ্যান্ডসেটে কাজ করবে না।

বিটিআরসির এই নিয়ম বা পদ্ধতির ফলে দেশের কোটি কোটি সাধারণ গ্রাহক চরম ভোগান্তিতে পড়বে বলে মনে করছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। তাদের বিবৃতিতে বলা হয়েছে এই নিয়মের ফলে হঠাৎ নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যোগাযোগ, মোবাইল ব্যাংকিং, অনলাইন শিক্ষা, ক্ষুদ্র ব্যবসা ও জরুরি সেবা মারাত্মকভাবে ব্যাহত হবে। এর ফলে বৈধভাবে ক্রয়কৃত অনেক হ্যান্ডসেট ব্যবহারকারী আর্থিক ক্ষতির মুখে পড়বেন।

গ্রাহক অ্যাসোসিয়েশন আরও বলেছে, বাজার ও আমদানি পর্যায়ে অনিয়ম নিয়ন্ত্রণ না করে সরাসরি গ্রাহকের হ্যান্ডসেট বন্ধ করা ভোক্তা অধিকার লঙ্ঘন। তারা দাবি করেছে, এ সমস্যার সমাধানে গ্রাহকবান্ধব বিকল্প ব্যবস্থা নেওয়া হোক, ডি-রেজিস্ট্রেশন বাতিল করা হোক এবং যথেষ্ট সময় দিয়ে বৈধকরণের সুযোগ দেওয়া হোক।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews