দিনাজপুরের বিরামপুর সীমান্তে আবারও ৪ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ৩ জন নারী ও ১ জন পুরুষ ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাটলা খিয়ারমাহমুদ সীমান্তের ২৯১/২০ এস সীমানা পিলার থেকে বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান জানান, রাতে এক নারী বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে খিয়ারমাহমুদ গ্রামে ঢুকে পরে। স্থানীয়রা টের পেয়ে ওই নারীকে আটক করে বিজিবি’কে খবর দেন। গ্রামবাসী ওই নারী’কে জিজ্ঞাসা করলে তিনি বলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৩ জন নারী ও ১ জন পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। পরে এলাকাবাসী ও বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করলে ওই নারী ভারতে ফিরে যান। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবি ও স্থানীয় গ্রামবাসী সতর্ক অবস্থানে রয়েছেন।
বিরামপুর ভাইগড় বিওপির ক্যাম্প কমান্ডার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ৯টার দিকে বিএসএফ একজন নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। পরে বিজিবি ও এলাকাবাসী তাকে ধাওয়া দিলে তিনি ভারতে ফিরে যান।
এনআই