ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সোমবার (২০ এপ্রিল) ভোরে বলেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে, কিন্তু নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নিতে প্রস্তুত রয়েছে ইরান।

ইরানের আধা-সরকারি মেহর নিউজ অ্যাজেন্সির বরাত দিয়ে টেলিভিশনে দেয়া এক মন্তব্যে তিনি বলেন, ‘আমরা শত্রুকে বিশ্বাস করি না। যেকোনো মুহূর্তে তারা যুদ্ধ বাড়িয়ে দিতে পারে।’

গালিবাফ বলেন, ‘আমরা আলোচনা করছি, কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত।’

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে চলমান এই সঙ্ঘাত ‘আলোচনার মাঝপথে যুক্তরাষ্ট্রের প্রতারণার মাধ্যমে’ শুরু হয়েছে। গত জুনের ১২ দিনের যুদ্ধ থেকে ইরান শিক্ষা নিয়েছে এবং ভবিষ্যতে যেকোনো সঙ্ঘাতের জন্য ইরান প্রস্তুত রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর যৌথ হামলা চালায়, যার জবাবে ইরানও ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম থাকা অন্যান্য দেশগুলোর ওপর হামলা চালায়।

৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি হওয়ার পর থেকে যুদ্ধটি স্থগিত রয়েছে।

স্থায়ী শান্তির লক্ষ্যে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরান পাকিস্তানে আলোচনা করেছে এবং ইসলামাবাদে আরেকটি আলোচনার প্রচেষ্টা চলছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews