সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানা পুলিশ এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকালে মোগগলাবাজার থানাধীন কিষানপুর গোটাটিকর শিববাড়ি এলাকা থেকে রুমা পাল (৩৭) নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তিনি মোগলাবাজার থানাধীন শিববাড়ি কৃষ্ণানপুর গ্রামের রঞ্জিত পালের স্ত্রী।

পুলিশ জানায়, রুমা পাল (৩৭) নামের ওই গৃহবধূ নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি পরিবারের অন্যরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুতি শেষে ময়নাতদন্তের হাসপাতালের মর্গে পাঠায়। 

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন, রুমা পাল নামের এক গৃহবধূ আত্মত্যা করেছেন বলে পুলিশ খবর পেয়ে ওসমানী হাসপাতালে যায়। লাশ ময়নাতদন্তের জন্য  হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একই সাথে পুলিশ গুরুত্বসহকারে বিষয়টি খতিয়ে দেখছে। 

বিডি প্রতিদিন/এআরএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews