দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে আগামীকাল দেশ ছাড়ছে বাংলাদেশ দল। এর আগে মিরপুরে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে ঝরেছে প্রস্তুতির ঘাটতি নিয়ে আক্ষেপ।

চলতি জুলাই মাসে লাগাতার বৃষ্টির কারণে ঠিকমতো অনুশীলন হয়নি জানিয়ে শান্ত বলেন, ‘বৃষ্টির কারণে সেভাবে প্রস্তুতি নেয়া হয়নি। তবুও গ্রানাইটে, বোলিং মেশিনে প্রস্তুতি নেয়ার চেষ্টা করেছি। প্রস্তুতির কথা বললে একটু তো ঘাটতি আছে।’

তারপরেও দলের পেসার ও অভিজ্ঞ স্পিনারদের ওপর পূর্ণ আস্থা রয়েছে অধিনায়কের। অস্ট্রেলিয়ার কন্ডিশনে এই দল ২০ উইকেট নিতে পারবে বলে বিশ্বাস করেন তিনি। তাছাড়া, এই সিরিজ দিয়ে দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছেন মুশফিকুর রহিম।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে শান্ত বলেন, ‘প্রতিটা ম্যাচই জেতার জন্য খেলি। তবে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি এবং ওদের কতটুকু কঠিন সময় দিতে পারি, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। যদি আমরা এমন দুইটা ম্যাচ খেলতে পারি, ভবিষ্যতে দেখা যাবে আরও বেশি বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews