মিশিগান বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ‍্যে যুক্তরাষ্ট্রের মিশিগান বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ১৩ সেপ্টেম্বর রবিবার । এদিকে ঐদিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সংক্ষিপ্ত সফরে আসা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, মূলধারার রাজনীতিবিদ ও বি সি এস ইউকের সাবেক প্রেসিডেন্ট ও সিভিক ভয়েস এর চেয়ারম্যান পাশা খন্দকার (এমবিই) এর সংবর্ধনা প্রদান করে মিশিগান বিএনপি ।

রবিবার মিশিগানের হ্যামট্রামেক শহরের আলাদীন রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক তুখোড় ছাত্রদল নেতা সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস‍্য সচিব রেজাউল করিম নাচন । অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি দেশের ক্রান্তিকালে সব সময় এগিয়ে এসে দেশের মানুষের জন্য কাজ করে । দেশের মানুষকে ভালো রাখতে ও দেশের সার্বিক উন্নয়নের জন‍্য দিনরাত কাজ করছে তারেক রহমানের সরকার ।


মিশিগান বিএনপি-র সংগ্রামী সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে মিশিগান জাসাস নেতা আহমদ আলম শরীফ মাহদী, মিশিগান যুবদল নেতা ফাহাদ আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews