ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ব্যস্ত শিয়ালদহ স্টেশনের বাইরে একটি ফুড কোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) সকালে আগুন লাগার পর মুহূর্তেই পুরো স্টেশন চত্বর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে স্টেশনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেলের কর্মকর্তারা। পরে পরিস্থিতি দেখতে শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) এবং রেল প্রশাসনের একাধিক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওই ফুড কোর্টের অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ঠিকভাবে কাজ করেনি। আগুন নেভানোর জন্য শিয়ালদহ স্টেশন থেকে পর্যাপ্ত পানি পাওয়া যায়নি বলেও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আরও জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে শিয়ালদহ স্টেশন থেকেও পর্যাপ্ত পানি পাওয়া যায়নি। ফলে অগ্নিনির্বাপণকাজে অতিরিক্ত সমস্যার মুখে পড়তে হয় বলে তাঁরা জানিয়েছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews