ইংরেজির গণ্ডি পেরিয়ে এবার হিন্দি ভাষায় শুরু হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং! ভারতের মধ্যপ্রদেশের একটি প্রতিষ্ঠানে চালু হচ্ছে হিন্দি-মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স। শুধু তাই নয়, এ কোর্সে ভর্তি শিক্ষার্থীদের উৎসাহ দিতে দেয়া হবে ২ লাখ রুপি আর্থিক বৃত্তি!
ইংরেজিতে দুর্বলতার কারণে যারা ইঞ্জিনিয়ারিং পড়তে ভয় পেতেন, তাদের জন্যই এ উদ্যোগ। জটিল বৈজ্ঞানিক বিষয় ও পাঠ্যবইও হিন্দিতে অনুবাদ করা হয়েছে। অর্থাৎ এবার ‘ইংরেজি জানি না’- ইঞ্জিনিয়ার হওয়ার পথে আর বাধা নয়! সূত্র : জে এন।