বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অধীন উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি) প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ২০তম গ্রেডে মোট ১১০ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনপত্র ডাক বা কুরিয়ারযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর নিজ ঠিকানা লেখা ১০ টাকার ডাকটিকিট সংযুক্ত ফেরত খাম জমা দিতে হবে। এছাড়া খামের ওপর অবশ্যই আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড

পদসংখ্যা: ০৬টি 

লোকবল নিয়োগ: ১১০ জন 

পদের নাম: হিসাব সহকারী

পদ সংখ্যা: ০৫টি 

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) 

শিক্ষাগত যোগ্যতা: বি কম পাস অথবা সমমানের জিপিএ

পদের নাম: মাঠ সংগঠক

পদ সংখ্যা: ৮৫টি 

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি

পদের নাম: নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক (এলডিএ) /কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিসটেন্ট (সিসিএ)

পদ সংখ্যা: ০৭টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস

পদের নাম: গাড়িচালক

পদ সংখ্যা: ০২টি 

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫) 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ অষ্টম শ্রেণি পাস।

পদের নাম: অফিস সহায়ক/ক্যাশ গার্ড/নাইট গার্ড

পদ সংখ্যা: ১০টি 

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আরও পড়ুন

আরও পড়ুন

মেঘনা গ্রুপে নিয়োগ, আবেদন করবেন যেভাবে

মেঘনা গ্রুপে নিয়োগ, আবেদন করবেন যেভাবে

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস

পদের নাম: ক্লিনার

পদ সংখ্যা: ০১টি 

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) 

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস

কর্মস্থল: ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর।

বয়সসীমা: ৩০ এপ্রিল ২০২৬ তারিখে ১৮-৩২ বছর।

আবেদন পাঠানোর ঠিকানা: নির্বাহী পরিচালক, উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি), বিআরডিবি, এলজিইডি ভবন (৩য় তলা), জেলা পরিষদ চত্বর, কমলাপুর, ফরিদপুর। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৪ মে ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews