চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিনের দ্রুত সুস্থতা কামনায় মিরসরাই কলেজের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

রোববার (৫ জুলাই) বাদ জোহর মিরসরাই কলেজ মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, কলেজ পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আতিকুল ইসলাম লতিফী, প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আলী, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম, উপাধ্যক্ষ মো: নাসির উদ্দিন, বিদ্যোৎসাহী সদস্য মো: নিজাম উদ্দিন, মো: জাফর উদ্দিন, মাওলানা শিহাব উদ্দিন, সাবেক ছাত্রনেতা মোজাম্মেল হোসেন, অভিভাবক সদস্য জামশেদ আলম, খায়ের উল্লাহসহ রাজনৈতিক ও শিক্ষক প্রতিনিধিরা।

সম্প্রতি সংসদ সদস্য নুরুল আমিন ঢাকার একটি হাসপাতালে চোখের ছোট একটি অস্ত্রোপচার করান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews