নুয়াকোটের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে আজ শুক্রবার জীবিত উদ্ধার হওয়া দুই শ্রমিকের একজন সঞ্জয় সাহ। নেপাল–তিব্বত সীমান্তে সম্প্রতি আকস্মিক পাহাড়ি ঢল ও ভূমিধসের সময় অন্য সবাই যখন পালাচ্ছিলেন, তখন সেখানেই অবস্থান করেন তিনি। সবাইকে নিরাপদে বের করে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে থাকায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে উদ্ধারকারীদের জানিয়েছেন সঞ্জয়।
সপ্তরি জেলার বাসিন্দা ও পেশায় মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় জানান, দুর্ঘটনার সময় তিনি ‘ত্রিশূলী–৩এ’ জলবিদ্যুৎ প্রকল্পের নিয়ন্ত্রণকক্ষে কাজ করছিলেন। তাৎক্ষণিকভাবে নিজের জীবন বাঁচানোর চেষ্টা না করে তিনি প্রথমে অন্যদের নিরাপদ আশ্রয়ে পাঠানোর উদ্যোগ নেন।