নিজেদের শেষ গ্রুপ ম্যাচে সুইডেনের সাথে ১-১ গোলে ড্র করে ‘এফ’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউটে উঠেছে জাপান। তবে শেষ ৩২-এ তাদের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। প্রতিপক্ষ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এই ম্যাচের আগে ব্রাজিলের কাছে ক্ষমা চেয়েই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে টুর্নামেন্টের সবচেয়ে উজ্জ্বল দল বলে মন্তব্য করেছেন জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু।

ডালাস স্টেডিয়ামে সুইডেনের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মোরিয়াসু বলেন, আমি আশা করি এখানে অন্য কোনো দেশের সাংবাদিক নেই। তবে আমি বলব, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দারুণ খেলছে। এই কথা বলার জন্য ব্রাজিলের কাছে ক্ষমা চাইছি।

তবে আর্জেন্টিনাকে প্রশংসা করলেও ব্রাজিল ও তাদের কোচ কার্লো আনচেলত্তির ভূয়সী প্রশংসা করেছেন জাপান কোচ। তার ভাষায়, আনচেলত্তি বিশ্বের অন্যতম সেরা কোচ। চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপের শীর্ষ লিগগুলোতে অসংখ্য সাফল্য অর্জন করেছেন তিনি। এমন উচ্চতায় নিজের পৌঁছানো সম্ভব নয় বলেও স্বীকার করেন মোরিয়াসু।

প্রতিপক্ষকে সমীহ করলেও নিজেদের সম্ভাবনা উড়িয়ে দেননি জাপান কোচ। তার বিশ্বাস, প্রায় নিখুঁত দল হলেও ব্রাজিলকে হারানোর সামর্থ্য জাপানের রয়েছে। তিনি বলেন, দলটি সেই লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিচ্ছে। অতীতে প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারানোর স্মৃতিও আত্মবিশ্বাস জোগাচ্ছে তাদের।

আগামী সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। জয়ী দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews