রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকার রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা ম্যাট্রিক্স ড্রেসেস গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেছে। কারখানাটিতে ১৭৭ জন শ্রমিক কাজ করতেন। কর্মচারীসহ মোট জনবল ছিল ১৯০ জন। ছোট এই কারখানা গত বছর প্রায় ২০ কোটি টাকার তৈরি পোশাক ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করেছিল।

কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবুল হাসান ফয়সাল আজ শুক্রবার নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সদস্যদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তা দেন। সেখানে তিনি লেখেন, ‘আমি নানান উপায়ে চেষ্টা করেছি, প্রতিষ্ঠান টিকিয়ে রাখার। কিন্তু সফল হতে পারলাম না। শুধু ব্যবসায়িক মন্দার জন্যই না, কিছু মানুষের স্বার্থান্বেষী চেষ্টাতেও প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি।...সবার কাছে আমি দোয়া চাই, আমি যেন ফ্যাক্টরির একটা সুব্যবস্থা করে সমস্ত পাওনাদারের পাওনা পরিশোধ করে একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারি।’

এই বার্তার সূত্র ধরে আজ দুপুরে মাহবুবুল হাসান ফয়সালের সঙ্গে কথা হয় প্রথম আলোর এই প্রতিবেদকের। দীর্ঘ আলাপে তিনি তাঁর উদ্যোক্তা হয়ে ওঠা, নানা প্রতিকূলতা, ব্যবসার সুদিন এবং শেষ পর্যন্ত টিকে থাকতে না পারার গল্প তুলে ধরেন। তাঁর আক্ষেপ, কোনো ব্যাংকঋণ ছাড়াই ১৯ বছর ধরে তিলে তিলে গড়ে তোলা একটি প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয়েছে। এর চেয়ে বড় কষ্ট আর কী হতে পারে?



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews