কোটা সংস্কার আন্দোলন ও বিএনপি নেতা রাশেদ খাঁন বলেছেন, জামায়াতে ইসলামী যদি ৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতো, তাহলে দেশে আজকে সংবিধান নিয়ে এই সংকট সৃষ্টি হয় না। তারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলে ৭২ এর সংবিধান এভাবে তৈরি হতে দিতো না। তাদের এই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করার ভুলের খেসারত জাতিকে দিতে হয়েছে বছরের পর বছর ধরে।



তিনি বলেন, এই ভুলের কাফফারা কিভাবে হতে পারে আমার জানা নেই। তবে তারা ২য় বার আবার একই ভুল করলো ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারকে ৭২ এর সংবিধান তো নয়ই বরং ফ্যাসিবাদী জামানায় অংসখ্যবার কাটাছেঁড়া করা সংবিধান মোতাবেক সরকারকে শপথ নিতে দিয়ে। এর মাধ্যমে পুনরায় তাদের মিত্র নাহিদ ইসলামদের হাত ধরে সংবিধানের ধারাবাহিকতা সৃষ্টি হলো। অন্তত ৮ আগস্টে বাধা দিতে পারলে নতুন বাংলাদেশের মানুষ উপহার পেতো নতুন সংবিধান।



তিনি আরও বলেন, জামায়াতের সামনে এখন একমাত্র সুযোগ আরেকটা বিপ্লবের আহ্বান করে নতুন সংবিধান রচনা করা। যদি তাদের এই বিপ্লবের আহ্বানে ঘর থেকে, বিশ্ববিদ্যালয় থেকে ২৪ এর গণঅভ্যুত্থানের ন্যায় ছাত্র-জনতা বের হয়ে আসে, তবেই কেবল তারা নতুন সাংবিধানিক বিপ্লবী আন্দোলনে সফল হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews