বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সিংড়াই এলাকায় মীম আক্তার (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে নিজ বসতঘরের আড়ায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।

মীম আক্তার সিংড়াই গ্রামের রিকশাচালক হাফিজুর রহমানের মেয়ে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, শনিবার রাতে শিশুটির মা তিন বছরের ছেলেকে ঘরে রেখে পাশের সবজি ক্ষেতে যান। কিছুক্ষণ পর ছোট ছেলে কাঁদতে থাকলে প্রতিবেশী নুপুর বেগম ঘরে গিয়ে দেখেন, মীম আক্তার ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছে। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক বলে জানিয়েছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

বিডি-প্রতিদিন/সুজন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews