নারায়ণগঞ্জের ফতুল্লায় বৃদ্ধা শাশুড়িকে হত্যার মামলায় নাজমুল হোসেন হিরা নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিরা ফতুল্লার দেওভোগ মাদ্রাসা নগর এলাকার মৃত মনা মুন্সীর ছেলে।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম) জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিরা মাদকাসক্ত ছিল। মাদকের টাকা জোগাড় করতে ২০২৪ সালের ৬ জুন উত্তর নরসিংপুর এলাকায় তার শাশুড়ি আম্বিয়া খাতুনকে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় তার স্ত্রীর বড় ভাই মো. সাইফুল ইসলাম সজীব বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
এমআর//