সিলেটে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রীবেশে ছিনতাইয়ের চেষ্টাকালে দুজনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি আটকরা পেশাদার ছিনতাইকারী। গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটকরা হলেন- সুনামগঞ্জের ছাতক থানার ঝিগলী গ্রামের আবদুন নূরের ছেলে আক্তার হোসেন (৩৫) ও বিশ্বনাথ উপজেলার চৌধুরীবাজারের মতিন মিয়ার ছেলে সুমন মিয়া (২৬)। এর মধ্যে আক্তার সিলেট মহানগরীর জালালাবাদ থানার ভাইয়ারপাড় বাদেআলী এলাকায় এবং সুমন একই থানার আখালিয়া বড়বাড়ি এলাকায় ভাড়াটিয়া হিসেবে থাকত। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মো. মনজুরুল আলম জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিশ্বনাথ উপজেলার শেখেরগাঁওর মৃত ক্বারী আলাউদ্দিনের ছেলে তাজুল ইসলাম (৬০) সিএনজি অটোরিকশাযোগে বন্দরবাজার যাচ্ছিলেন। নগরীর রিকাবিবাজার আসার পর অটোরিকশায় যাত্রীবেশে থাকা ছিনতাইকারী তার কাছ থেকে ৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তিনি চিৎকার দিলে টহল পুলিশের একটি টিম এসে দুই ছিনতাইকারীকে আটক ও সিএনজি অটোরিকশাটি জব্দ করে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews