সরকারিভাবে বিদেশে চাকরির সুযোগ দিচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। সংস্থাটির মাধ্যমে ব্রুনাইয়ে সাতটি পদে মোট ৬৮ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে।
ইতোমধ্যে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। অর্থাৎ আবেদন করার জন্য হাতে রয়েছে আর মাত্র দুই দিন।
ব্রুনাইয়ে কাজের সুযোগ নিতে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
সরকারি মাধ্যম: বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)কর্মস্থল: ব্রুনাইপদের সংখ্যা: ৭ পদে ৬৮ জন
পদের বিবরণ:
প্রার্থীর ধরন: পুরুষবয়স: ২০-৫০ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২ বছর)। তবে চাকরি নবায়নযোগ্যঅভিজ্ঞতা: ইংরেজি ও মালয় ভাষায় অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন ফি: প্রতিটি পদের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে হবে। এবং ট্রানজেকশন আইডি দিয়ে আবেদন নিশ্চিত করতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) এই https://brms.boesl.gov.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ইংরেজিতে সিভি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, রঙিন ছবি পিডিএফ ফাইল করে যুক্ত করতে হবে।
আরও পড়ুন
এসএসসি পাসে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আগামী ৩ সেপ্টেম্বর, ২০২৬ ইং তারিখ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আরটিভি/এসকে