ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার সময় অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া এএফসি এশিয়ান কাপে অংশ নিতে অবস্থান করছিল দেশটির নারী ক্রিকেটার। দেশে সংঘাত চলার মধ্যেও দৃঢ় মনোবল নিয়ে টুর্নামেন্টে পারফম্যান্স করেছে তারা।

টুর্নামেন্টে থেকে বিদায় নেওয়ার পর হামলার আশঙ্কায় অস্ট্রেলিয়ায় অবস্থান করেছিল ইরানের নারী ক্রিকেটাররা। তাদের ‘নিরাপদ আশ্রয়’ দেওয়ার জন্য আয়োজক দেশের প্রতি ধন্যবাদ জানিয়েছেন ইরানের নারী ফুটবলার ফাতেমেহ পাসানদিদেহ এবং আতেফেহ রামেজানিসাদ।

শুক্রবার (১৭ এপ্রিল) তারা ধন্যবাদ জানিয়েছ বলেছেন, তাদের জীবন পুনর্গঠনের পর তারা আবারও নতুন করে পুনরায় খেলায় মনোযোগ দিতে পারবেন।

মানবিক ভিসা পাওয়ার পর প্রথমবারের মতো জনসমক্ষে এসে খেলোয়াড়রা বিবৃতিতে বলেন, তাদের প্রতি দেখানো সহানুভূতি ও সমর্থন তাদের এমন এক ভবিষ্যতের আশা জুগিয়েছে, যেখানে তারা নিরাপদে বসবাস ও প্রতিযোগিতা করতে পারবেন।

তারা বলেন, এই সুন্দর দেশে আমাদের মানবিক সুরক্ষা ও নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য অস্ট্রেলিয়া সরকার এবং বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের প্রতি আমাদের গভীরতম কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।

যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা শুরুর পর অস্ট্রেলিয়া প্রাথমিকভাবে ইরানি দলের ছয়জন খেলোয়াড় এবং একজন সাপোর্ট স্টাফ সদস্যকে মানবিক ভিসা দেয়।

পরবর্তীতে এই দলের পাঁচজন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে অস্ট্রেলিয়ায় কেবল পাসানদিদেহ এবং রামেজানিসাদে থেকে যান। এই জুটি গত মাসে এ-লিগ মহিলা দল ব্রিসবেন রোয়ারের সঙ্গে প্রশিক্ষণ শুরু করেছে।

তারা বলেছে, এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য হলো আমাদের নিরাপত্তা, স্বাস্থ্য এবং নতুন করে জীবন গোছানোর প্রক্রিয়া শুরু করা। আমরা শীর্ষস্থানীয় ক্রীড়াবিদ এবং অস্ট্রেলিয়াতেই আমাদের ক্রীড়াজীবন চালিয়ে যাওয়াটা আমাদের স্বপ্ন।

এশিয়ান কাপের একটি ম্যাচে বেশ কয়েকজন খেলোয়াড় জাতীয় সঙ্গীত না গাওয়ার পর ইরানি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয় এবং ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তাদের “যুদ্ধকালীন বিশ্বাসঘাতক” বলে আখ্যা দেয়। অস্ট্রেলিয়া থেকে কোনো ভোগান্তি ছাড়া ইরানে প্রত্যাবর্তন যাত্রার পর দলের বাকি সদস্যরা গত মাসে তুরস্ক সীমান্ত হয়ে ইরানে ফিরেছেন।

বিডি প্রতিদিন/আরকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews