গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদকের লড়াইয়ে না থাকলেও নিজেদের সামর্থ্য আর সম্ভাবনার জানান দিচ্ছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। জিমন্যাস্টিকসে ও সাঁতারে লড়াই করে আত্মবিশ্বাসী পারফরম্যান্স উপহার দিয়েছেন বাংলাদেশের প্রতিনিধিরা।

শুক্রবার শৈল্পিক জিমন্যাস্টিকসের দলগত ইভেন্টে ১৬১.৩৫০ পয়েন্ট সংগ্রহ করে ১০ দলের মধ্যে অষ্টম স্থান অর্জন করেছে বাংলাদেশ। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও বাংলাদেশের জিমন্যাস্টরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন।

অন্যদিকে শনিবার সাঁতারে পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে নিজের প্রথম আন্তর্জাতিক গেমস খেলতে নেমেই আলো ছড়িয়েছেন কাজল মিয়া। হিটে তিন প্রতিযোগীর মধ্যে প্রথম হয়ে ফিনিশ করেন তিনি।

প্রিলিমিনারিতে তাঁর হ্যান্ড টাইমিং ছিল ৪ মিনিট ৬.৫০ সেকেন্ড। অফিসিয়াল গেমস টাইম ৪ মিনিট ১৪.৬৯ সেকেন্ড। সব মিলিয়ে ২৭ প্রতিযোগীর মধ্যে তাঁর অবস্থান ২১তম।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews