ওপেনএআইয়ের জনপ্রিয় এআই চ্যাটবট হচ্ছে চ্যাটজিপিটি। যে আপনাকে সাধারণ জ্ঞান, রেসিপি থেকে শুরু করে কবিতা, গল্প-উপন্যাসসহ থিসিস সবই লিখে দেবে মুহূর্তের মধ্যে। এমনকি একাকীত্বের সঙ্গী হতে পারে চ্যাটজিপিটি। বন্ধুর মতো আপনার সঙ্গে গল্প করতে পারে। এবার যারা প্রাপ্তবয়স্ক আছেন অ্যাডাল্ট বিষয় নিয়ে আলাপ করতে চান তাদের জন্য নতুন ফিচার যুক্ত হচ্ছে চ্যাটজিপিটি।

চ্যাটজিপিটিতে একটি নতুন ফিচার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার নাম হতে পারে ‘নটি চ্যাট (Naughty Chat)’। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা বয়স যাচাই করার পর প্রাপ্তবয়স্ক ধরনের কথোপকথন করতে পারবেন। রিপোর্ট অনুসারে, ওপেনএআই এরই মধ্যেই এই ফিচারের উপর কাজ করছে। এটি চালু হলে, চ্যাটজিপিটি নির্দিষ্ট অনুরোধ অনুযায়ী স্পাইসি বা প্রাপ্তবয়স্ক ভাষা ব্যবহার করতে পারবে।

নতুন ফিচারটি চ্যাটজিপিটি অ্যাপের ১.২০২৬.০৫৫ ভার্সনে লক্ষ্য করা গেছে। একটি টগল অপশন থাকবে, যা ব্যবহারকারী চাইলে চালু করতে পারবেন। ডিফল্টভাবে এটি বন্ধ থাকবে।

আরও পড়ুন
এআইকে চোখ বন্ধ করে বিশ্বাস করা বিপজ্জনক
চ্যাটজিপিটিকে যেসব প্রশ্ন ভুলেও করবেন না

ফিচারটি ব্যবহার করার জন্য বয়স যাচাই বাধ্যতামূলক। ওপেনএআই নিশ্চিত করতে চায় যে ১৮ বছরের কম বয়সী কেউ এটি ব্যবহার করতে না পারে। যদি কারো বয়স যাচাই করা না যায়, তাকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে ধরা হবে এবং অতিরিক্ত যাচাই প্রক্রিয়ার মাধ্যমে বয়স প্রমাণ করতে হবে। এই যাচাইয়ের জন্য তৃতীয় পক্ষের সেবা ব্যবহার হতে পারে, যদিও সে সংস্থার নাম এখনো প্রকাশ করা হয়নি।

বর্তমানে চ্যাটজিপিটি যৌন বা প্রাপ্তবয়স্ক কনটেন্ট নিয়ে কঠোর নীতি অনুসরণ করে। নতুন ফিচার চালু হলে, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা চ্যাটজিপিটির অভিজ্ঞতা আরও ভিন্নভাবে উপভোগ করতে পারবেন। ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যানও এ ধরনের ফিচারের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। তবে ‘নটি চ্যাট’ এখনো উন্নয়ন পর্যায়ে আছে, তাই এর লঞ্চের তারিখ বা কার্যকারিতা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সূত্র: দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস

কেএসকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews